জাতীয়

গুলি করে হত্যার পর যা ঘটল… রিমান্ডে কি ফাঁস হবে সাবেক কর্নেল?

ঢাকার মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির রিমান্ড চাওয়া হয়েছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনে ছাত্র আন্দোলনের পক্ষে মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থানকালে দেলোয়ার হোসেনকে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৫শত থেকে ৭শত জন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা গ্রেপ্তার সন্ধিগ্ধ আসামি মো. আফজাল নাছেরের নিদের্শে নির্বিচারে এলোপাথারী গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন ২০ জুলাই উন্নত চিকিৎসার জন্য সিটি কেয়ার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। এই ঘটনার পর ভিকটিমের পরিবার মামলাটি দায়ের করে।

তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন এবং সুষ্ঠু তদন্তের জন্য আসামিকে নিবিড়ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এদিকে, সোমবার ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button