রিজিক ও বরকত নিয়ে যা বললেন আলোচিত লেখক! জানলে অবাক হবেন

বর্তমান সময়ের অধিকাংশ মানুষের প্রধান দুশ্চিন্তা তাদের রিজিক বা জীবিকা। অনেকেই মনে করেন, রিজিক মানেই শুধু টাকা-পয়সা আর বরকত মানে কেবল সংখ্যায় বৃদ্ধি। কিন্তু এই ধারণাগুলো কতটা সঠিক? এমন ভুল ধারণার বেড়াজাল থেকে বেরিয়ে আসার পথ দেখিয়েছেন তরুণ লেখক মিরাজ রহমান। তার নতুন বই ‘দ্য সিক্রেটস অব রিজিক অ্যান্ড বারাকাহ’ যেন রিজিক ও বরকত সংক্রান্ত সকল প্রশ্নের এক নির্ভুল উত্তর।
কুরআন ও হাদিসের আলোকে রিজিক ও বরকত নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো ভাঙতে এবং সঠিক পথ দেখাতে তিনি এই বইটি লিখেছেন। বইটির প্রথম অধ্যায়ে রিজিক সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করে কোরআন ও সুন্নাহর আলোকে এর সঠিক পরিচয় তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে কেন মানুষের জীবন থেকে বরকত চলে যায় এবং কীভাবে তা পুনরায় অর্জন করা যায়। আর তৃতীয় অধ্যায়টিকে বলা হচ্ছে বইটির প্রাণ, যেখানে রিজিক ও বরকত অর্জনের জন্য কোরআন-হাদিসভিত্তিক আমল, দোয়া এবং বাস্তব জীবনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বইটির সবচেয়ে বড় আকর্ষণ হলো, এটি শুধু তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ নয়, বরং জীবনে প্রয়োগ করার মতো বাস্তবসম্মত দিকনির্দেশনাও এতে রয়েছে। যারা মনে করেন—সবকিছু থাকার পরও জীবনে শান্তি নেই, তাদের জন্য বইটি বিশেষভাবে উপকারী হতে পারে। সব মিলিয়ে, বইটি পাঠকের চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনতে ও রিজিক ও বরকত সম্পর্কে একটি সঠিক ও পরিপূর্ণ ধারণা দিতে সহায়ক হবে। বাংলা ভাষায় রিজিক ও বরকত নিয়ে এমন সমৃদ্ধ ও তথ্যবহুল বিশেষায়িত বই আর নেই।
মিরাজ রহমানের ১২টি বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে ‘ছোটদের নবী-রাসুল সিরিজ’, ‘হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতা’, ‘প্রোডাক্টিভ মুসলিম’, ‘মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার’, ‘দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.)’ এবং ‘উসওয়াতুন হাসানাহ প্রোডাক্টিভ মুহাম্মাদ (সা.)’ উল্লেখযোগ্য। তিনি বেশ কয়েকবার রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেরা লেখক সম্মাননা পুরস্কার পেয়েছেন। ২০২৬ সালের আসন্ন একুশে গ্রন্থমেলায় ‘দ্য সিক্রেটস অব রিজিক অ্যান্ড বারাকাহ’ বইটি প্রকাশ করেছে সুলতানস (SULTAANS) প্রকাশনা।





