জাতীয়

ফ্যামিলি কার্ডের নিচেই কি লুকিয়ে আছে বিএনপি নেতার বিশাল পরিকল্পনা? ক্ষোভ ঝাড়লেন এমপি!

অবশেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আলোচিত ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ বক্তব্যের জবাব দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। রোববার সংসদের মুলতবি অধিবেশনে নিজের নির্ধারিত সময়ের চেয়ে এক মিনিট বেশি নিয়ে তিনি এই জবাব দেন।

সাঈদ আল নোমান বলেন, একটি রম্য আলাপ শেষ করতে চাই। বিরোধী দলীয় নেতাকে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনি বলেছিলেন, ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’। আমি আপনার এই কথাটি একেবারেই ভুল বুঝিনি। আমি মনে করেছি, আপনি হয়তো বলেছেন – ‘আরে কিসের ফ্যামিলি কার্ড!’ আপনাদের তারেক রহমান সম্পর্কে কোনো ধারণাই নেই। আপনারা জনাব তারেক রহমান সম্পর্কে জানেনই না। তিনি ফ্যামিলি কার্ডকে ছাপিয়ে কৃষক কার্ড থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন নিয়ে আসবেন বাংলাদেশের জন্য।

তিনি আরও বলেন, বিরোধী দলীয় নেতা হয়তো বলেছিলেন, তারেক রহমান ইতিবাচক সব কাজ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবেন। এজন্য আমি তাকে একদমই ভুল চাইতে চাই না, সংসদের অপরপক্ষে যারা রয়েছেন তাদেরকেও এতটুকু ভুল বুঝতে চাই না। আমরা সবাই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। আমার সঙ্গে চট্টগ্রাম- ১০ আসনে যিনি হেরেছেন, তারও প্রতিনিধিত্ব করি আমি।

এসময় সাঈদ আল নোমান চট্টগ্রামের পানির সমস্যা, হাসপাতালের বেহাল দশা এবং শিক্ষা ব্যবস্থার বিষয়েও কথা বলেন। তিনি সকল সংসদীয় আসনে কমপক্ষে ৫০০ আসনের একটি করে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি জানান।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button