মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে রদবদল! কারা পেলেন বড় দায়িত্ব?

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশন (BANCSA)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে অধিদপ্তরের নবম গ্রেড হতে তদূর্ধ্ব কর্মকর্তারা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।
নির্বাচনে মো. রাজিউর রহমান সভাপতি এবং রাজিব মিনা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন কর্মকর্তারা দায়িত্ব পেয়েছেন। বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদেও বিভিন্ন অঞ্চলের কর্মকর্তারা নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি নতুন কার্যনির্বাহী কমিটি পেল, যারা শিগগিরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।





