ফেরিতে যাত্রীরা নামবে আগে, খালি বাসে নামবে মন্ত্রীর কঠোর নির্দেশ!

নৌ দুর্ঘটনা এড়াতে এবং ফেরি পারাপারের ঝুঁকি কমাতে কঠোর নির্দেশনা জারি করেছেন নৌপরিবহণ বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম। এখন থেকে কোনোভাবেই যাত্রীসহ বাস ফেরিতে তোলা যাবে না। সকল যাত্রীকে বাস থেকে নামিয়ে তারপর খালি বাস ফেরিতে তুলতে হবে। রোববার সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সার্বিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভা শেষে মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি আরও জানান, ফেরিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকে রেলিং লাগানো বাধ্যতামূলক করা হবে। এর ফলে গাড়ি ওঠানামার সময় বা ঢেউয়ের কবলে পড়ে দুর্ঘটনা ঘটার ঝুঁকি কমবে। মন্ত্রী বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা আমাদের দায়বদ্ধতা। যাত্রীসহ বাস ফেরিতে উঠে দুর্ঘটনা ঘটলে বড় প্রাণহানি ঘটে। এটি রোধ করতেই এই নিয়ম কঠোরভাবে পালন করা হবে।’ এই নির্দেশনার ফলে ফেরি ঘাটগুলোতে জননিরাপত্তা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।





