জাতীয়

স্বাস্থ্যখাতে বড় দুর্নীতি! যা ফাঁস করলেন মন্ত্রী!

স্বাস্থ্যখাতে লাগামহীন দুর্নীতি? এমন বিস্ফোরক মন্তব্য করলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করা হলেও নতুন নতুন সংকট যেন থামছেই না। রোববার রাজধানীর পুর্বাচলে এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর সংকটের কারণে মাত্র ১১ দিনে ৩৩ শিশুর মর্মান্তিক মৃত্যুতে তিনি ব্যথিত। দ্রুত পদক্ষেপ হিসেবে বেসরকারিভাবে পাঁচটি ভেন্টিলেটর সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে চারটিই পাঠানো হবে রাজশাহীতে। একই সঙ্গে, দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশেষ টিকাদান কর্মসূচির কথা ভাবছে সরকার। যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি, তাদের জন্য ৬০৪ কোটি টাকার বিশেষ বরাদ্দও অনুমোদন করা হয়েছে। টিকা সংগ্রহ সম্পন্ন হলেই দেশজুড়ে শুরু হবে বিশেষ ক্যাম্পেইন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button