জাতীয়
হঠাৎ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ! তোলপাড় দুই জেনারেলকে নিয়ে

গুমের মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ এবং জুলাই হত্যাকাণ্ডের মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিশেষ এই আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ৭ এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ জারি করে। এর আগে সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে দুই জেনারেলের বিরুদ্ধে এই দুটি পৃথক মামলায় গ্রেপ্তারের আবেদন করা হয়েছিল, যা আদালত মঞ্জুর করেন।





