জাতীয়

শেষ পর্যন্ত যা ঘটল… অবশেষে চূড়ান্ত বিসিবির বড় নিয়োগ!

দীর্ঘ আলোচনা শেষে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) পদে নিয়োগ চূড়ান্ত হতে চলেছে। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন সিএফও বিসিবিতে যোগদান করবেন বলে জানা গেছে। শুধু সিএফও নয়, মানবসম্পদ বিভাগের প্রধান, আইটি প্রধান এবং প্রকিউরমেন্ট প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদগুলোতেও নিয়োগ চূড়ান্ত করেছে বিসিবি।

বিসিবি পরিচালক রাহাত শামস বিষয়টি নিশ্চিত করে বলেন, “বর্তমানে পরিচালকদের বিসিবিতে এসে ম্যানেজমেন্টের কাজে বেশি মনোযোগী হতে হয়। তাদের কাজ মূলত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া ও পলিসি মেকিং। কিন্তু বিসিবিতে পরিচালকদের ম্যানেজমেন্ট কাজেও যুক্ত থাকতে হয়। এই ধারা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি আমরা, এতে বিসিবির কাজ আরও সহজ হবে।”

তিনি আরও জানান, বিসিবির অরগানোগ্রামও চূড়ান্ত হয়েছে এবং সেই অনুযায়ী সব কাজ এগোচ্ছে। এই নতুন কাঠামো অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত পদোন্নতি ও বেতন বৃদ্ধি হবে। অর্থাৎ, এখন থেকে পারফরম্যান্স অনুযায়ী সকল কর্মকর্তা-কর্মচারী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button