জাতীয়
বিমান বাহিনীতে হঠাৎ কি পরিবর্তন? ৯ জনের পদোন্নতিতে তোলপাড়!

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীতে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। এবার ৯ জন বিমান সেনাকে অনারারি কমিশন প্রদান করা হয়। এর মধ্যে বিমান বাহিনীর ৩ জন অনারারি ফ্লাইং অফিসারকে পদোন্নতি দিয়ে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ৬ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার হিসেবে নতুন পদবী আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে। গত ২৬ মার্চ এই সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। সংশ্লিষ্ট ঘাঁটির এয়ার অধিনায়কগণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের অনারারি র্যাংক ব্যাজ পরিয়ে দেন। শনিবার আন্তঃবাহিনী জনসংসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এই পদোন্নতির ফলে বিমান বাহিনীর মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।





