জাতীয়

মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশাসকের চাঞ্চল্যকর মন্তব্য: ‘তাদের কোনো দল নেই, তারা দেশের!’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, মুক্তিযোদ্ধাদের কোনো নির্দিষ্ট দল নেই, তারা এই পুরো দেশের। তিনি দৃঢ়ভাবে মন্তব্য করেন যে, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা না দিলে কোনো জাতিই এগিয়ে যেতে পারে না।

শনিবার নগর ভবনে ‘বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকার প্রায় দেড় হাজার বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। প্রশাসক আবদুস সালাম আরও বলেন, মুক্তিযোদ্ধারা দেশের মালিকানার দাবিদার হলেও তারা সবসময় জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, ভবিষ্যতে মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সচ্ছল করার দায়িত্ব নেবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের একাত্তরের স্মৃতিচারণ করেন। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থী ও খ্যাতিমান শিল্পীরা। সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান সন্ধ্যা পর্যন্ত চলে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button