জাতীয়

শামীম ওসমানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য! যা জানলে অবাক হবেন

নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে যমুনা টিভির লোগো ব্যবহার করে দাবি করা হচ্ছে ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’। তবে, রিউমার স্ক্যানার টিমের ফ্যাক্টচেক অনুসন্ধানে এই তথ্যের সত্যতা মেলেনি।

ফ্যাক্টচেকাররা বলছেন, শামীম ওসমানকে নিয়ে এই ছবিটি আসলে একটি গুজব। এটি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে এবং মূলধারার গণমাধ্যম যমুনা টিভি এমন কোনো ছবি প্রকাশ করেনি। যমুনা টিভির অফিসিয়াল পেজ, ওয়েবসাইট বা ইউটিউবেও এমন কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। এমনকি, ছবিটির ফন্ট ডিজাইনও যমুনা টিভির আসল পোস্টের সঙ্গে অমিল রয়েছে। তাই, শামীম ওসমান মারা গেছেন—এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি গুজব।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button