জাতীয়

স্পিকার সহধর্মিণীর মৃত্যুতে যা বললেন বিমানমন্ত্রী… জানলে কাঁদবেন!

প্রথিতযশা শিক্ষাবিদ ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী অধ্যাপক বেগম দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। তিনি এক শোকবার্তায় বলেন, অধ্যাপক হাফিজ ছিলেন একজন প্রজ্ঞাবান শিক্ষাবিদ এবং সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর শিক্ষাজীবন ও শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো দেশের শিক্ষাঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মন্ত্রী আরও বলেন, গুণী, স্নেহময়ী ও দায়িত্বশীল এই নারীর প্রয়াণে দেশ এক অমূল্য রত্ন হারিয়েছে। শিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button