ভাষাসৈনিক আমেনা আহমেদের মৃত্যুতে তোলপাড়! যা ঘটল হাসপাতালে…

ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সাবেক সংসদ সদস্য আমেনা আহমেদ আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন স্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আমেনা আহমেদ কেবল একজন ভাষাসৈনিকই ছিলেন না, তিনি মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ছাত্রজীবনে তিনি ৫২’র ভাষা আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন এবং ছাত্র ইউনিয়নের প্রভাবশালী নেত্রী ও ইডেন কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি ২০০৯ এবং ২০১৪ সাল পর্যন্ত সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে জনগনের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও তিনি ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি প্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিণী ছিলেন, যিনি ছিলেন ন্যাপ প্রধান।
তার মৃত্যু একদিকে যেমন রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতা সৃষ্টি করেছে, তেমনি সাধারণ মানুষের মনেও গভীর শোকের সঞ্চার করেছে। তার একমাত্র কন্যা ন্যাপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আইভি রহমান সহ রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।





