জাতীয়

সংসদ সদস্যদের বাসভবনের চাবি কবে হাতে? চিফ হুইপের চাঞ্চল্যকর তথ্য!

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শনিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রায় সকল সংসদ সদস্যই আবাসন সুবিধা পাবেন, এমনকি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্যও আলাদা বাসভবনের ব্যবস্থা রয়েছে। বাকিদের আবাসনের ব্যবস্থা করার ব্যাপারেও চেষ্টা চলছে। প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য আগামী ১০ তারিখের মধ্যে বরাদ্দ সম্পন্ন করার চেষ্টা করা হবে। এই বিষয়ে ৩০ মার্চ আবারও বৈঠকে বসবে কমিটি।

এই একই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে শব্দযন্ত্রের বিভ্রাটের কারণে অধিবেশন বন্ধ রাখার বিষয়টি নিয়েও আলোচনা হয়। জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী অভিযোগ করেন যে, পরদিনের বৈঠকেও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে সমস্যা ছিল। চিফ হুইপ জানান, এই ঘটনার তদন্তের জন্য সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এখানে অন্তর্ঘাত (sabotage) হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য বুয়েট থেকে বিশেষজ্ঞ আনা হয়েছে। তদন্ত কমিটি দুটি বিষয় খতিয়ে দেখবে: কোনো অন্তর্ঘাত হয়েছে কিনা এবং সাউন্ড সিস্টেমের প্রকৃত সমস্যা কী ও এর সমাধান কীভাবে করা যায়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button