দেশে যা শুরু হলো! ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এই পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া, দিনাজপুর জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৪১ মিলিমিটার।
এই বৃষ্টি ও তাপমাত্রা পরিবর্তন জনজীবনে কী প্রভাব ফেলবে, তা আগামী কয়েকদিন পরই স্পষ্ট হবে।





