জাতীয়

সংসদের অধিবেশনে হঠাৎ যা ঘটল! বাতিল হতে পারে সব?

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনায় নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ এপ্রিলের মধ্যে কমিটিকে তাদের প্রতিবেদন জমা দিতে এবং শব্দযন্ত্রের সমস্যা সমাধানে কার্যকর সুপারিশ পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, কর্তৃপক্ষের ধারণা, এই গোলযোগের পেছনে কোনো নাশকতার (সাবোটাজ) উদ্দেশ্য থাকতে পারে। তাই সার্জেন্ট এট আর্মসের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিশেষজ্ঞ আমন্ত্রণ জানিয়ে সাউন্ড সিস্টেমের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খোঁজা হবে। তদন্ত কমিটিকে প্রধানত দুটি বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে: গোলযোগের পেছনে কোনো কারসাজি (সাবোটাজ) ছিল কিনা এবং সাউন্ড সিস্টেমের ত্রুটি দূর করে কার্যকর সমাধান কী হতে পারে। চিফ হুইপ আরও জানান, পুরনো ও ত্রুটিপূর্ণ হেডফোনগুলোও পরিবর্তন করা হবে, যা নিয়ে অনেক সদস্যই অভিযোগ করেছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button