জাতীয়

বদলে যাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্যসেবা! বিএমইউতে জরুরি বিভাগে নতুন যুগের সূচনা

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) প্রথমবারের মতো ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্স চালুর এক ঐতিহাসিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই যুগান্তকারী কোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই কোর্স চালু হওয়ার ফলে দেশের জরুরি স্বাস্থ্যসেবার মানে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনির সহযোগী অধ্যাপক ডা. রেজা আলী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি-বিদেশি খ্যাতনামা ফ্যাকাল্টি এবং গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এই কোর্স চালুর মাধ্যমে নবীন চিকিৎসকরা দেশ ও বিদেশের প্রখ্যাত বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে জরুরি বিভাগে বিশেষজ্ঞ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবেন। এতে দেশের রোগীরা পাবেন উচ্চ মানসম্মত জরুরি চিকিৎসা সেবা। স্বাস্থ্যসেবা খাতে নিরলস প্রচেষ্টা এবং মানসম্পন্ন, আধুনিক, জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার সরকারি অঙ্গীকার পূরণে এটি এক বড় পদক্ষেপ।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button