জাতীয়

পেট্রোল পাম্পে বসছে নতুন নজরদারি! যা জানলে অবাক হবেন

দেশের সব পেট্রোল পাম্পে এবার সরকার নিয়োগ দিচ্ছে ট্যাগ অফিসার। চলমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যে জ্বালানি ব্যবস্থাপনার তদারকি ও নানা রকম সমন্বয় সাধনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অনলাইন সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়েছে যে, দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে। ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এই অফিসারদের নিয়োগ দেবে। তবে, এই দুই মেট্রোপলিটন এলাকার বাইরে, জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের আওতাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন এবং প্রতিদিনের প্রতিবেদন জমা দেবেন। এই নির্দেশ অনুযায়ী, প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের কাছে অনুরোধ করা হয়েছে। এই নতুন ব্যবস্থা জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button