জাতীয়

ঈদ আয়োজনে ঘরেই তৈরি করুন সুস্বাদু কুনাফা, জেনে নিন সহজ রেসিপি!

মধ্যপ্রাচ্যের মিষ্টি কুনাফা ইদানিং বাংলাদেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর অনন্য স্বাদ আর মন ভোলানো সুগন্ধ যেকোনো অনুষ্ঠানেই আলাদা মাত্রা যোগ করে। বিশেষ করে আসছে ঈদ আয়োজনে অতিথি আপ্যায়নে কুনাফা হতে পারে একটি অসাধারণ সংযোজন।

অনেকেই হয়তো ভাবেন, এত মজাদার মিষ্টি তৈরি করা বেশ কঠিন। কিন্তু না, খুব সহজে ঘরে বসেই তৈরি করতে পারবেন এই দারুণ কুনাফা। কিছু সাধারণ উপকরণ দিয়েই আপনার রান্নাঘরেই তৈরি হবে রেস্টুরেন্টের স্বাদের কুনাফা। রইলো সেই সহজ রেসিপি।

উপকরণ

লাচ্ছা সেমাই– ১ প্যাকেট
মাখন/ঘি– আধা কাপ
তরল দুধ– এক কাপ
কনডেন্সড মিল্ক
কর্ন ফ্লাওয়ার
চিনি– স্বাদমতো
বাদাম (সাজানোর জন্য)

প্রণালি

একটি প্যানে ১ টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে বাদাম কুচি ভেজে নিন। ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখুন বাদাম। এরপর এক প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিন প্যানে।

স্বাদ মতো চিনি ও ১/৪ কাপ গুঁড়া দুধ দিয়ে সেমাই ভাজুন। চিনি গলে গেলে ও সেমাই ভাজা ভাজা হলে নামিয়ে রাখুন। ১ কাপ দুধের সঙ্গে আধা কাপ কনডেন্সড মিল্ক, আধা কাপ গুঁড়া দুধ ও ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার মিশিয়ে কম আঁচে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হলে নামিয়ে নিন।

এবার একটি পাত্রে ভাজা লাচ্ছা সেমাই ছড়িয়ে দিন। তার উপরে দুধের ঘন মিশ্রণ দিয়ে উপরে আরেকটি লাচ্চা সেমাইরের লেয়ার করে দিন। পাত্রটি ২ ঘণ্টা ফ্রিজে রেখে এরপর পরিবেশন করুন।

ব্যস, তৈরি হয়ে গেল মজাদার কুনাফা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button