জাতীয়

নেত্রকোনায় ঈদ উপলক্ষে গরু জবাই: সংঘর্ষে আহত ১৫ জন

নেত্রকোনার মদন উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরু জবাইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালিবিন্নী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগে গ্রামবাসীরা যৌথভাবে গরু জবাই করে মাংস ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন। এই মাংস বণ্টনকে কেন্দ্র করে গ্রামের বজলু মিয়া ও মাজু মিয়ার সমর্থকদের মধ্যে তীব্র তর্কবিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে পুতুল মিয়া, সাদেক এবং জানে আলমের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার দে জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button