জাতীয়

জ্বালানি সংকটে ভোগান্তি; নতুন অ্যাপে মিলছে সমাধান

দেশের পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, সঙ্গে অস্থির পরিস্থিতি। আন্তর্জাতিক অঙ্গনে চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার খবরে জ্বালানি তেল নিয়ে জনসাধারণের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের আতঙ্ক, যার ফলে অনেকেই আগেভাগে তেল কিনতে ছুটছেন। যদিও কর্তৃপক্ষ বারবার আশ্বস্ত করছে যে, জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবুও ‘প্যানিক বায়িং’-এর কারণে পাম্পগুলোতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এমনকি তেল কেনাবেচা ঘিরে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নতুন এক উদ্ভাবনী সমাধান এসেছে।

এই ভোগান্তি ও হয়রানি কমাতেই তরুণ প্রযুক্তিবিদ সজিব খান তৈরি করেছেন ‘তেল কই’ নামের একটি ওয়েবভিত্তিক অ্যাপ। এই অ্যাপের সাহায্যে সহজেই জানা যাবে, কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে এবং সেখানে লাইনের বর্তমান পরিস্থিতি কেমন। এর ফলে তেল খুঁজতে গিয়ে সাধারণ মানুষকে একাধিক পাম্পে ঘোরার বিড়ম্বনা থেকে মুক্তি মিলবে।

ঢাকায় বসবাসকারী এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা সজিব খান বর্তমানে পাঠাও লিমিটেডে ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কাজ করছেন। তিনি জানান, ‘তেল কই’ অ্যাপটি কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল ফোন—যেকোনো ডিভাইস থেকেই ব্যবহার করা যাবে। অ্যাপটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে পেট্রোল পাম্পের তথ্য হালনাগাদ করতে পারবেন, যা অন্যদের সঠিক তথ্য পেতে সাহায্য করবে।

রিয়েল-টাইম ট্র্যাকিং সুবিধাসম্পন্ন এই অ্যাপে ইতোমধ্যে দেশের ২৮৭টি পেট্রোল স্টেশনের তথ্য যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন কোথায় তেল পাওয়া যাচ্ছে, কোথায় দীর্ঘ লাইন রয়েছে, এমনকি কোনো পাম্পে তেল না থাকলেও সেই তথ্য অ্যাপে পাওয়া যাবে।

সজিব খান জনসাধারণকে আহ্বান জানিয়েছেন, সঠিক তথ্য দিয়ে অ্যাপটিতে অবদান রাখার জন্য, যাতে এটি আরও কার্যকরী হতে পারে। তিনি আশাবাদী যে, এই উদ্যোগ মানুষের মূল্যবান সময় বাঁচাবে এবং জ্বালানি তেল সংগ্রহে অপ্রয়োজনীয় ভোগান্তি অনেকটাই কমাবে। এটি জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আশা করা হচ

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button