জাতীয়

ইনকিলাব মঞ্চ হাদি হত্যা: মূল আসামি ধরা পড়লো ভারতে!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারত থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ মার্চ) পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে ভারতীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখার বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা তাদের গ্রেপ্তার করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ফয়সাল করিম মাসুদ বাংলাদেশে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে নতুন গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। এখন অপেক্ষা, আইনি প্রক্রিয়া শেষে মাসুদকে কবে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং মামলার বিচার কত দ্রুত সম্পন্ন হয়

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button