ঈদের কেনাকাটায় মর্মান্তিক শেষ, মায়ের সামনেই প্রাণ গেল কিশোরের

রামগঞ্জে দোকানের ছাদ ধসে ফাহাদ হোসেন (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) বিকেলে রামগঞ্জ শহর পুলিশ বক্সের পশ্চিম পাশের সোনাইমুড়ি সড়ক সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফাহাদ তার মায়ের সাথে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন। মা যখন বিপরীত একটি দোকানে কাপড় দেখছিলেন, তখন ফাহাদ ‘আল মুনসুর ড্রাগ হাউজের’ সামনে অপেক্ষা করছিল। হঠাৎ করেই ওই দোকানের ছাদ ধসে পড়লে ছাদচাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ফাহাদ। এতে ৪ থেকে ৫ জন পথচারী আহত হন।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, একজন নিহত ও কয়েকজন আহতের খবর পেয়েছি। তিনি আরও বলেন, ভবন মালিকের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঈদের আনন্দের আগে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের চিকিৎসা ও নিহত কিশোরের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি, এই দুর্ঘটনার পেছনের কারণ এবং ভবনটির নির্মাণ ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখার জন্য স্থানীয়দের দাবি উঠেছ





