জাতীয়

রাজশাহীতে ঈদ ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজে কে ইমামতি করবেন তা নিয়ে স্থানীয় জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন ব্যক্তি মারা গেছেন। শনিবার সন্ধ্যায় সাকোয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মো. আলাউদ্দিন (৫৫) পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি স্ট্রোকের কারণে ঘটনাস্থলেই মারা গেছেন। তাঁর দুই ছেলে জামায়াতের সমর্থক। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াত কর্মীরা রাজশাহী–নওগাঁ মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালান এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button