জাতীয়

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি সম্ভাবনা

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে, যার প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে। পাঁচদিনের শেষে বৃষ্টির প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button