জাতীয়

বাগেরহাটে বিয়ের বাস খাদে; বড় বিপদ এড়াল গ্রামবাসী

বাগেরহাটে যাত্রীবাহী একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বারাকপুর–পোলেরহাট সড়কের ফকির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাসটি যশোর থেকে কালিবাড়ি যাচ্ছিল। ফকির বাড়ি নামক স্থানে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনাটি ঘটার পরপরই পাশের মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বাসের আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন।

এলাকাবাসীর তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানান। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও, দ্রুত উদ্ধার তৎপরতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা এখন শঙ্কামুক

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button