আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় ৫১ ছাত্রীর মৃত্যু: সব শেষ…

ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হরমোজগান প্রদেশের মিনাব শহরে সংঘটিত এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন শিক্ষার্থী, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) জানিয়েছে, হামলার সময় বিদ্যালয়টিতে ১৭০ জন শিক্ষার্থী অবস্থান করছিল। অতর্কিত এই হামলায় নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হয় শিক্ষাপ্রতিষ্ঠানটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর চারদিকে শুধু কান্নার শব্দ আর ধ্বংসযজ্ঞের চিহ্ন পড়ে আছে। মূলত বেসামরিক শিক্ষার্থীদের ওপর এমন হামলায় ওই অঞ্চলে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখন দিশেহারা। সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা।

উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে এই হামলা নতুন করে বড় ধরনের যুদ্ধের দামামা বাজিয়ে দিল কি না, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন বিশ্লেষকরা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button