আন্তর্জাতিক

ইরানের ভয়াবহ হামলায় বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার! তোলপাড় বিশ্বজুড়ে!

কুয়েতে অবস্থানরত একটি মার্কিন সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ইরানের আগ্রাসী হামলার শিকার হয়েছে। গত ৩ এপ্রিল ঘটে যাওয়া এই হামলায় হেলিকপ্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারের ছবি প্রকাশ করে এই ঘটনার দৃশ্যমান প্রমাণ হাজির করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একদিনে একটি যুদ্ধবিমান এবং পাঁচটি ড্রোন বা ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তারা এই ঘটনাকে মার্কিন ও ইসরাইলের বিমানবাহিনীর জন্য এক ‘অন্ধকার দিন’ হিসেবে আখ্যায়িত করেছে।

এই সংঘাতের প্রেক্ষাপটে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক ব্যক্তিদের হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করে। এতে ইরানজুড়ে সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়, যার ফলে বিপুল সংখ্যক হতাহত এবং অবকাঠামোগত ক্ষতি হয়। এরই জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও পাল্টা হামলা চালাচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান এবং আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button