আন্তর্জাতিক

কলকাতার বাজারে ইসরায়েলি খেজুর বয়কট: ফেরত গেল শত শত কার্টন

কলকাতার পাইকারি ফল ব্যবসায়ীরা গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে ইসরায়েলি খেজুর বয়কটের ঘোষণা দিয়েছেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বৃহত্তম পাইকারি ফলের বাজার মেছুয়া ফলপট্টির ব্যবসায়ীরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপের ফলে মুম্বাই থেকে আসা শত শত কার্টন ইসরায়েলি খেজুর ফেরত পাঠানো হয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, যে দেশ মানবতার শত্রু এবং নিরীহ মানুষের রক্তে হাত রাঙিয়েছে, তাদের উৎপাদিত পণ্য রমজান মাসে বাজারে স্থান পাবে না। এই সিদ্ধান্তের পর কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গের বাজারে ইসরায়েলি খেজুরের সরবরাহ বন্ধ রাখতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। নজরদারি চালিয়ে দেখা গেছে, কিছু অসাধু চক্র ‘কিং সলেমান’, ‘রিচ কান্ট্রি’ বা ‘জর্ডানের খেজুর’—এমন ভিন্ন নামে মোড়ক বদলে ইসরায়েলি খেজুর বাজারে ছাড়ার চেষ্টা করেছিল। তবে ব্যবসায়ীদের তৎপরতায় সেই প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে।

কলকাতার বড় বাজারের ব্যবসায়ীদের এই সাহসী পদক্ষেপ শহরের অন্যান্য প্রান্তেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই বয়কট আন্দোলনকে আরও সুসংহত করার শপথ নিয়েছেন মুসলিম ব্যবসায়ীরা।

অন্যদিকে, বাক্স বাক্স খেজুর ফেরত যাওয়ায় এবং ব্যবসায়ীদের এই সিদ্ধান্তে খুশি রোজাদাররা। তারা ইসরায়েলি পণ্যের বদলে এখন ইরাক, ইরান, আলজেরিয়া, তিউনিশিয়া ও সৌদি আরবের খেজুর কিনছেন। অনেক ক্রেতা জানিয়েছেন, ভিন্ন নামে ইসরায়েলি পণ্য বিক্রির আশঙ্কা থাকায় তারা এই রমজানে দেশি খেজুর কেনাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। মেছুয়া ফলপট্টির ব্যবসায়ীরা ভবিষ্যতে এই ‘নিষিদ্ধ’ সামগ্রী কেউ যাতে বিক্রি করতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন। এই বয়কট আন্দোলনের মাধ্যমে তারা গাজায় সাধারণ মানুষের ওপর চলা নিপীড়নের বিরুদ্ধে নিজেদের সংহতি প্রকাশ করছ

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button