আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক বার্তা! যুদ্ধ বন্ধে জানালেন কঠোর শর্ত

চলমান সংঘাতের অবসানে চূড়ান্ত ও স্থায়ী সমাধানের ওপর জোর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, বর্তমানে দেশটির ওপর চাপিয়ে দেওয়া অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তির শর্ত নিশ্চিত করাই ইরানের প্রধান লক্ষ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এ কথা জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইরানের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করছে। বিশেষ করে পাকিস্তান সফর নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। আরাগচি স্পষ্ট করেন, ইরান পাকিস্তানের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ এবং তাই ইসলামাবাদ সফর প্রত্যাখ্যান করার কোনো প্রশ্নই ওঠে না। তার এই বক্তব্য থেকে বোঝা যায়, ইরান কূটনৈতিক পথে সমাধানের প্রতি আগ্রহী হলেও যুদ্ধ বন্ধে তাদের শর্তগুলোকে গুরুত্ব দিচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button