আন্তর্জাতিক

ইরানের সাড়া, যুদ্ধবিরতির প্রস্তাবে যা বলল আমেরিকা!

যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার একটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে এই কূটনৈতিক প্রস্তাবটি দেওয়া হয়েছিল। তবে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা নির্দিষ্ট দেশটির নাম উল্লেখ করা হয়নি, এবং তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি যুক্তরাষ্ট্র থেকে।

সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির মধ্যেই এই খবর সামনে এসেছে। কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর ওয়াশিংটন যুদ্ধবিরতি নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছিল। তবে, ইরান এই প্রস্তাবের লিখিত কোনো জবাব না দিয়ে, যুদ্ধক্ষেত্রে হামলা অব্যাহত রাখার মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button