আন্তর্জাতিক
হাসপাতালে ভয়াবহ হামলা! ১০ জনের প্রাণহানি, যা ঘটল রাতে জানলে চমকে যাবেন

সুদানের হোয়াইট নাইল অঙ্গরাজ্যের আল জাবালাইন হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলায় অপারেশন থিয়েটার এবং মাতৃত্বকালীন ওয়ার্ড লক্ষ্যবস্তু হয়। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদআউট বর্ডারস (MSF) জানিয়েছে, হামলায় ৭ জন চিকিৎসাকর্মীসহ মোট ১০ জন নিহত হয়েছেন। শিশুদের টিকাদান কর্মসূচি চলাকালীন এই হামলা হওয়ায় ঘটনাটি আরও মর্মান্তিক হয়ে উঠেছে। MSF-এর আশঙ্কা, দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) এই হামলার জন্য দায়ী।





