আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে পুতিন-এরদোয়ানের কণ্ঠে কি থামবে যুদ্ধ? চাঞ্চল্যকর ফোনালাপ প্রকাশ!

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শুক্রবার দুই নেতার এক ফোনালাপে এই যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় বলে ক্রেমলিন সূত্রে জানা গেছে। দুই নেতা শান্তিচুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, যা অঞ্চলের সব দেশের ‘বৈধ স্বার্থ’ বিবেচনা করবে। প্রায় এক মাস আগে শুরু হওয়া এই যুদ্ধ ইতিমধ্যে বৈশ্বিক অর্থনীতি এবং কোটি মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। ক্রেমলিন সতর্ক করেছে যে, এই তীব্র সামরিক সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক—উভয় ক্ষেত্রেই বিরূপ প্রভাব ফেলছে, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থায়।





