আন্তর্জাতিক
ইরান দাবি করলো, এইমাত্র ভূপাতিত হলো মার্কিন যুদ্ধবিমান!

যুক্তরাষ্ট্রের আরো একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সেনাবাহিনীর বরাতে জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হরমুজ প্রণালির কাছে এ-১০ ওয়ারথগ মডেলের এই যুদ্ধবিমানটি ধ্বংস করা হয়। এর আগেও ইরানের ভূখণ্ডে এফ-১৫ই স্ট্রাইক ঈগল মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। সিবিএস নিউজ জানিয়েছে, বিধ্বস্ত এফ-১৫ই বিমানের উদ্ধার অভিযানে একটি এ-১০ ওয়ারথগ অংশ নিয়েছিল এবং সেটিও হামলার মুখে পড়ে। তবে ইরানের দাবি করা বিমানটি এবং সিবিএসের প্রতিবেদনে উল্লেখিত বিমান একই কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ইরানের সঙ্গে আলোচনায় কোনো প্রভাব পড়বে না। তিনি এটিকে যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন।





