আন্তর্জাতিক

ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত! যা ঘটল তা জানলে চমকে যাবেন

ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর একজনকে উদ্ধার করা হয়েছে বলে মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে দ্বিতীয় ক্রুকে উদ্ধারের জন্য এখনো তল্লাশি অভিযান চলছে।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ভূপাতিত হওয়া বিমানটি এফ-১৫ই মডেলের যুদ্ধবিমান ছিল। এতে একজন পাইলট এবং একজন অস্ত্র-ব্যবস্থাপনা কর্মকর্তা ছিলেন। যদিও কিছু ইরানি সূত্র এটিকে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বলে দাবি করেছিল। মার্কিন গণমাধ্যম সূত্র আরও জানিয়েছে, এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাৎক্ষণিক অবহিত করা হয়েছে। হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

বিশেষায়িত মার্কিন বাহিনী সম্ভাব্য দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইরানি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ওই এলাকায় মার্কিন হেলিকপ্টারসহ অন্যান্য উড়োজাহাজকে নিচু দিয়ে উড়তে দেখা গেছে। মার্কিন গণমাধ্যমগুলোর মতে, ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুদ্ধ শুরুর পর ইরানের ভেতরে কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার এটিই প্রথম নিশ্চিত ঘটনা হতে পারে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button