আন্তর্জাতিক

ইরানের যা কিছু অবশিষ্ট আছে, তা ধ্বংস করা শুরুই করিনি: ট্রাম্পের হুঁশিয়ারি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ‘আমাদের সামরিক বাহিনী, যা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও শক্তিশালী, ইরানে যা কিছু অবশিষ্ট আছে, তা ধ্বংস করা এখনো শুরুই করেনি।’ তিনি আরও লেখেন, ‘এরপর সেতু, তারপর বিদ্যুৎ কেন্দ্র! শাসকগোষ্ঠীর নতুন নেতৃত্ব জানে কী করতে হবে, এবং তা দ্রুত করতে হবে!’

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণের একদিন পর ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদের ওপর চরম আঘাত হানতে যাচ্ছি। আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত।’ এই হুমকি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি করেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button