ইরানের রহস্যময় ক্ষমতা! মার্কিন গোয়েন্দাদের রিপোর্টে যা ফাঁস হলো!

এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক বোমাবর্ষণের পরও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষত রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক সাম্প্রতিক মূল্যায়নে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা দেশটির ভয়ংকর সামরিক সক্ষমতার জানান দিচ্ছে।
মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইরানের হাতে এখনো হাজার হাজার ড্রোন মজুত আছে, যা তাদের মোট ড্রোন সক্ষমতার প্রায় ৫০ শতাংশ। একই সঙ্গে, দেশটির উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশও হামলার হাত থেকে বেঁচে গেছে। বিশেষত, যুক্তরাষ্ট্র ইরান উপকূলে তেমন বিমান হামলা না চালানোয় এই ক্ষেপণাস্ত্রগুলো বিশেষভাবে সুরক্ষিত রয়েছে।
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, কিছু লঞ্চার হয়তো হামলার কারণে মাটির নিচে চাপা পড়েছে, কিন্তু সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। ফলে আপাতত ব্যবহারের অনুপযোগী হলেও সচল রয়েছে। এই পারমাণবিক সক্ষমতাগুলো ব্যবহার করে ইরান সমগ্র অঞ্চলে চরম ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা রাখে। এটি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রেও বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে ইরান যুদ্ধে বিজয়ের দাবি করছেন, সেখানে এই গোয়েন্দা তথ্য ভিন্ন এক চিত্র তুলে ধরছে, যা আগামী দিনের অনিশ্চয়তাকেই ইঙ্গিত করছে।





