আন্তর্জাতিক

ইরানে ১৪ বছর বয়সীর মৃত্যুদণ্ড! যা ঘটল রাতে, জানলে চমকে যাবেন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে আমিরহোসেইন হাতামি (১৮) নামের এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আবদোররহমান বোরোমান্দ সেন্টার। তাদের নির্বাহী পরিচালক রোয়া বোরোমান্দ জানান, এই বিচার প্রক্রিয়া অত্যন্ত তাড়াহুড়ো এবং অস্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।

ইরানের বিচার বিভগের সংবাদমাধ্যম মিজান বলছে, আমিরহোসেইন হাতামিকে একটি সামরিক স্থাপনায় প্রবেশ, অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ দখলের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এরপর গত বৃহস্পতিবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

রোয়া বোরোমান্দ এক বিবৃতিতে বলেন, “তার মামলা এবং আরও কয়েকজন বিক্ষোভকারীর বিচার অত্যন্ত তাড়াহুড়োর সঙ্গে সম্পন্ন হয়েছে, যেখানে কোনো স্বচ্ছতা ছিল না এবং স্বাধীন আইনজীবীর সহায়তাও পাওয়া যায়নি।” তিনি আরও বলেন, “আদালত আটক অবস্থায় জোরপূর্বক আদায় করা স্বীকারোক্তির ওপর নির্ভর করেছে, এবং মামলার শুরু থেকে রায় দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া মাত্র এক মাসে শেষ হয়েছে—যা ন্যূনতম আইনি প্রক্রিয়ার মানদণ্ডেরও লঙ্ঘন।” তিনি জোর দিয়ে বলেন, অভিযুক্ত তরুণের বিরুদ্ধে সশস্ত্র থাকার কোনও অভিযোগও আনা হয়নি।

এই ঘটনা আন্তর্জাতিকভাবে মানবাধিকার পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button