মধ্যপ্রাচ্যে যুদ্ধ এখনই বন্ধ করুন: বিশ্বজুড়ে তোলপাড়!

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান সংঘাত দ্রুত একটি বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে এবং বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরাইলি বাহিনী ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। এর জবাবে ইরানও ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে গুতেরেস বলেন, “মানুষ ইতিমধ্যেই জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে কষ্ট পাচ্ছে। হরমুজ প্রণালী সংকুচিত হলে বিশ্বের দরিদ্র ও সবচেয়ে দুর্বল মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।”
তিনি শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসা এবং বেসামরিক অবকাঠামো রক্ষার ওপর জোর দেন। মহাসচিবের স্পষ্ট বার্তা, “যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আমার আহ্বান: এখনই যুদ্ধ বন্ধ করুন। এই সংঘাত ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি করছে এবং অর্থনীতিকে ধ্বংস করছে।”





