আন্তর্জাতিক

দুবাইয়ে ওরাকল ডেটা সেন্টারে হামলা! জানলে চমকে উঠবেন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) চাঞ্চল্যকর দাবি করেছে। তারা জানিয়েছে, দুবাইয়ে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের একটি ডেটা সেন্টারে সফল হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

এর আগে আইআরজিসি বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ক্লাউড কম্পিউটিং কেন্দ্রেও হামলা চালানোর দাবি করেছিল। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-সম্পর্কিত প্রযুক্তি অবকাঠামোকে এখন লক্ষ্যবস্তু বানাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত ডেটা সেন্টার ও প্রযুক্তি স্থাপনাগুলো তাদের ‘কৌশলগত লক্ষ্য’ হিসেবে চিহ্নিত হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে সংঘাত বৃদ্ধির ফলে প্রযুক্তি অবকাঠামোর ওপর হামলার আশঙ্কা বেড়েছে। এর ফলে বৈশ্বিক ডিজিটাল পরিষেবা ও অর্থনৈতিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button