আন্তর্জাতিক

ইরান যা বলল, যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম হারাম!

ইসলামিক বিপ্লবের গার্ড বাহিনী (আইআরজিসি) নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছে। আইআরজিসি’র খাতাম-আল আনবিয়া সামরিক কমান্ডের সদর দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক শক্তি সম্পর্কে খুবই কম জানে এবং তারা বর্তমানে তুচ্ছ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, “আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, কৌশলগত ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন এবং অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সম্পর্কে যুক্তরাষ্ট্রের ধারণা অসম্পূর্ণ। আমাদের সামরিক উৎপাদন এমন গোপন স্থানে হয়, যেখানে তারা কখনো পৌঁছাতে পারবে না।”

তিনি আরও বলেন, “শত্রুদের চূড়ান্ত আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। আমরা আরও কঠোর, ব্যাপক ও ধ্বংসাত্মক পদক্ষেপ নিতে প্রস্তুত।” এই হুঁশিয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button