আন্তর্জাতিক
ইরানের পরমাণু সংকট: ম্যাক্রোঁর বড় হুঁশিয়ারি, যুদ্ধ নয়, বিকল্প কী?

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বড়সড় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ বা সামরিক হামলা চালিয়ে ইরানের পরমাণু সমস্যার সমাধান সম্ভব নয়। দক্ষিণ কোরিয়া সফরকালে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো হামলা এই সংকটের স্থায়ী সমাধান আনতে পারবে না। ম্যাক্রোঁ জোর কূটনৈতিক সমাধানের ওপর। তিনি সতর্ক করে বলেন, নির্দিষ্ট কাঠামো ছাড়া আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। হরমুজ প্রণালি নিয়ে যেকোনো সামরিক অভিযানকেও তিনি ‘অবাস্তব’ বলে অভিহিত করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে।





