আন্তর্জাতিক

ট্রাম্পের ভাষণে যা ঘটল! বিশ্ববাজারে তেলের দামে চরম অস্থিরতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানে ‘অত্যন্ত কঠোর’ হামলার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ভাষণের পরপরই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দ্রুত বাড়তে শুরু করে এবং অল্প সময়ের ব্যবধানে তা প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারে উঠে যায়। বাজার বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব তেলবাজারকে স্বস্তি দিতে পারেনি। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে—এমন কোনো ইঙ্গিত না পাওয়ায় সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কা আরও বেড়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচার্স ৬.৩৩ ডলার বা ৬.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭.৪৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচার্স ৫.২৮ ডলার বা ৫.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৪০ ডলারে উঠেছে, যা একদিকে যেমন বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করবে, তেমনই সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াতে পারে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button