আন্তর্জাতিক

ইসরাইলের ভয়ানক হামলা! একদিনে ৪০ হিজবুল্লাহ যোদ্ধা ‘খতম’ এর বড় দাবি

দক্ষিণ লেবাননে আকাশ, স্থল ও সমুদ্রপথে সমন্বিত হামলায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে আইডিএফ জানায়, তারা গত একদিনে হিজবুল্লাহর সামরিক স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

আইডিএফ-এর দাবি অনুযায়ী, এসব হামলায় দেশটির অস্ত্রের গুদাম ও রকেট উৎক্ষেপণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করা হয়েছে। এছাড়াও দক্ষিণ লেবাননের কিছু এলাকায় চলমান স্থল অভিযানে ইসরাইলি সেনারা একটি হিজবুল্লাহ সেল শনাক্ত করে সেটিকে ‘নিষ্ক্রিয়’ করেছে বলে জানানো হয়েছে। একইভাবে ইসরাইলি নৌবাহিনীও দক্ষিণাঞ্চলে একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।

আকাশ, স্থল ও সমুদ্রপথে এই সমন্বিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে, এই দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button