আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের জন্য চরম নিষ্ঠুর! ৮ মুসলিম দেশ ইসরাইলের বিরুদ্ধে যা বলল?

ইসরাইলের নতুন মৃত্যুদণ্ড আইন নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়। পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ আটটি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরাইলের এই ‘বর্ণবৈষম্যমূলক’ আইনের তীব্র নিন্দা জানিয়েছেন। আলজাজিরার খবর অনুযায়ী, এই আইন ইসরাইলি পার্লামেন্টে পাস হয়েছে, যেখানে ‘সন্ত্রাস’মূলক’ কর্মকাণ্ডে দোষী ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে ইহুদিদের জন্য একই অপরাধে এই শাস্তি প্রযোজ্য হবে না। আটটি মুসলিম দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, এই আইন ফিলিস্তিনিদের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে এবং এটি একটি বৈষম্যমূলক ব্যবস্থার অংশ। তারা ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন ও খাদ্য সংকটের মতো গুরুতর অভিযোগের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে। এই আইন ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্য আরো বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা মানবাধিকার সংস্থাগুলোর।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button