আন্তর্জাতিক
ইরানে যুদ্ধের মধ্যেই চীনের আকস্মিক ঘোষণা! উত্তেজনা চরমে

ইরানে যুদ্ধরত সমস্ত পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আগামী সপ্তাহগুলোতে ইরানে আরো বড় পরিসরে হামলার হুমকি দিয়েছেন, ঠিক সেই সময়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে মাও নিং বলেন, ‘সামরিক উপায়ে সমস্যার মৌলিক সমাধান করা যায় না এবং সংঘাতের তীব্রতা বৃদ্ধি কোনো পক্ষেরই স্বার্থ দেখতে পায় না।’ তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর অস্থিরতার মূল কারণ হলো এই জলপথে অবৈধ সামরিক কার্যকলাপ। পক্ষগুলোকে বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার উপর আরও গুরুতর প্রভাব এড়াতে চেষ্টা করতে হবে।





