আন্তর্জাতিক

কুয়েতে দাউদাউ আগুন! আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ইরানের বিধ্বংসী হামলা

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতি কর্তৃপক্ষের দাবি, ইরান এই হামলা চালিয়েছে। হামলার পর বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। একই দিনে বাহরাইনেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগারে ইরানের এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যবশত, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ড্রোন হামলার পর তারা একটি কোম্পানির স্থাপনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলো লক্ষ্য করে চালানো এই হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button