আন্তর্জাতিক
স্থল হামলা হলে একজনও ফিরবে না! ইরানকে সরাসরি যুদ্ধের হুমকি?

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি দেশটিকে সম্ভাব্য স্থল হামলার মুখে পড়তে হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি মুহূর্তের গতিবিধি নজরে রাখতে অপারেশনাল হেডকোয়ার্টারের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে, আমির হাতামি অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, “শত্রু যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তবে একজনও যেন বেঁচে ফিরতে না পারে।” ইরনার শেয়ার করা ভিডিওতে এই কথাগুলো বলেন তিনি। এছাড়াও, শত্রুদের প্রতিটি কার্যকলাপ সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে পর্যবেক্ষণ এবং তাদের আক্রমণের মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। আল জাজিরার একটি প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।





