জ্বালানি সংকটে কাঁপছে মালয়েশিয়া! হঠাৎ এই নিয়ম চালু, জানলে চমকে যাবেন!

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে এবার মালয়েশিয়াতেও দেখা দিয়েছে চরম উদ্বেগ। আগাম সতর্কতা হিসেবে দেশটির সরকারি খাত, সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থা ও সরকার-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর জন্য চালু হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাসা থেকে কাজের নিয়ম। আগামী ১৫ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই নির্দেশনা দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষা এবং জনগণকে হঠাৎ মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে সুরক্ষা দেওয়ার বৃহত্তর কৌশলের অংশ বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সংকট যে আরো ঘনীভূত হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পরিবার ও ব্যবসায়িক খাতে পড়ার আগেই ব্যবস্থা নিতে চায় সরকার। ‘জনসমর্থন উদ্যোগ’ এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও সতর্ক করে বলেন, বৈশ্বিক পরিস্থিতি উন্নতির আগে আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে এবং পুনরুদ্ধারের সময়কাল দীর্ঘ হতে পারে।
এরই মধ্যে কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ‘বুদি মাদানি ৯৫’ কর্মসূচির আওতায় প্রতি মাসে ২০০ লিটার জ্বালানির কোটা এবং সাবাহ, সারাওয়াক ও লাবুয়ানে ভর্তুকিযুক্ত ডিজেল ব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন। এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব কমানো এবং ভর্তুকি যেন সঠিকভাবে লক্ষ্যে পৌঁছায় তা নিশ্চিত করা। মালয়েশিয়া সরকার বর্তমানে প্রতি মাসে প্রায় ৪ বিলিয়ন রিঙ্গিত ব্যয় করছে তেলের দাম বৃদ্ধির চাপ সামাল দিতে এবং ভোক্তাদের সুরক্ষা দিতে।





