আন্তর্জাতিক

ইরাকের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু! এলাকায় শোকের ছায়া

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে দুবাইয়ের ফুজাইরাহ ডিব্বা নামক স্থানে এই হামলা চালানো হয়। নিহত শাহ আলম ভুঁইয়া (৫০) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা যায়, নিহত শাহ আলম ভুঁইয়া কাজে যাওয়ার সময় হঠাৎ করেই ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র তার ওপর আঘাত হানে। হামলার সময় পুরো এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত লোকজন ছোটাছুটি শুরু করে। এর মধ্যেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

শাহ আলম ভুঁইয়ার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এবং তার নিজ গ্রাম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনা নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button